ভি৩০ লাইট নিয়ে ভিভো শুভেচ্ছা দূত তাহসান

৫ মে, ২০২৪ ২১:১৪  

রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁয়ের কনভেনশন সেন্টারে নতুন ফ্লাগশিপ স্মার্টফোন- ভি৩০ লাইট নিয়ে মঞ্চে হাজির হলেন ভিভোর শুভেচ্ছা দূত তারকা গায়ক তাহসান খান। প্রচন্ড রোদের তাপে ঠান্ডা থাকে দাবি করে ফোনটির ব্যাটারি ৪ বছরের মধ্যে রিপ্লেসমেন্ট সুবিধাও ঘোষণা করলেন তিনি।

আলোকচিত্রী, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সারসহ শতাধিক অতিথি যোগ দেন ভিভো ভি৩০ লাইট ফোন উন্মোচন অনুষ্ঠানে। একঝাক টিনেজার রিভিউয়ারদের অংশগ্রহণে অনুষ্ঠানে স্মার্টফোন কতটা নকশায় আর কতাটা কাজের ক্ষেত্রে গ্রাহকের মন টানে তা নিয়ে একটি বিতর্ক বেশ জমে ওঠে। এসময় ভিভো ফোন দিয়ে সাধারণ মানুষদের তোলা ছবির একটি অ্যালবাম উপহার দেওয়া হয় অতিথিদের।

ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন কালে এবং বাংলাদেশের কান্ট্রি ব্র‍্যান্ড ম্যানেজার তানজীব আহমেদসহ শীর্ষ কর্মর্তারা নতুন ফোন উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ফোনটিতে এক সঙ্গে ২৫টি অ্যাপ্লিকেশন চালাতে পারবেন ব্যবহারকারী। ভিভো ভি৩০ লাইটে থাকছে সুপার চার্জ পাম্প। এটি যেমন ব্যাটারি দ্রুত চার্জ করবে, তেমনি সবচেয়ে কম তাপ উৎপন্ন করে স্মার্টফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখবে। ফলে চার্জের সময়ে, মাল্টিটাস্কিং বা প্রচন্ড রোদের তাপেও ভিভো ভি৩০ লাইট থাকছে ঠান্ডা। এছাড়াও ব্যবহারের ৪ বছরের মধ্যে যদি এর ব্যাটারি ৮০% এর বেশি ড্যামেজ হয় তবে ভিভো দেবে ফ্রি ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা।

ভিভো বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনটির দাম ৩২,৯৯৯ টাকা। ৬ মে থেকে ১০ মে পর্যন্ত চলবে প্রি-বুকিং। প্রি-বুকিং করলেই পাওয়া যাবে এক্সক্লুসিভ গিফট বক্স। গিফট বক্সে উপহার হিসেবে থাকছে টিডাব্লিউএস ওয়ারলেস ইয়ারফোন এল১৩ এবং ৪ বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট কার্ড। সাথে যারা প্রি-বুকিং করবে তাদের জন্য আরো থাকছে ১৮০ দিনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট অফার। যদি ১৮০ দিনের মধ্যে স্মার্টফোনটির ডিসপ্লে ভেঙে যায় তাহলে সম্পূর্ণ ফ্রিতে এটি ঠিক করে দেবে ভিভো। এই অফারটি পেতে সাধারণত ৯৯৯ টাকা এবং ডিসপ্লে বাবদ প্রায় ৮০০০ টাকা খরচ করতে হলেও ভিভো এটি দিচ্ছে একদম ফ্রি।